সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

১৮ হাজার বস্তা সিমেন্টসহ মেঘনায় জাহাজডুবি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-14
১৮ হাজার বস্তা সিমেন্টসহ মেঘনায় জাহাজডুবি
কোস্ট গার্ডের সদস্যরা ডুবে যাওয়া জাহাজের অবস্থান শনাক্ত করেন।

চাঁদপুরের মেঘনায় একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি চাঁদতারা নামে অপর একটি সিমেন্ট বোঝাই জাহাজ ডুবে গেছে। শাহ সিমেন্ট কোম্পানির তৈরি করা এই জাহাজে ১৮ হাজার বস্তা সিমেন্ট ছিল। কার্গো জাহাজটি নারায়ণগঞ্জে শাহ সিমেন্ট কোম্পানির কারখানা থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মেঘনায় তীব্র স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এমভি চাঁদতারার মাস্টার মামুন হোসেন জানান, বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিমেন্ট বোঝাই করে মেঘনা নদী পাড়ি দেন তিনি। পরে সন্ধ্যা হওয়ায় চাঁদপুর সদরের দোকানঘর এলাকার পাশে নদীতে নোঙর করেন। আজ বৃহস্পতিবার গন্তব্যের উদ্দেশে রওনা দিলে নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে এমভি চাঁদতারা। এসময় পাশের জাহাজ এমভি জামালের সঙ্গে ধাক্কা লাগে। এক পর্যায়ে জাহাজের ডেকের অংশের তলা ফেটে ডুবে যায়। তবে দুর্ঘটনার পর তিনিসহ ৮ জন স্টাফ নিরাপদে আছেন।

নৌপুলিশ হরিনাঘাট ফাঁড়ির উপপরিদর্শক দাদন মিয়া জানান, ডুবে যাওয়া জাহাজের স্টাফদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। চাঁদপুর কোস্ট গার্ডের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া জাহাজের অবস্থান শনাক্ত করেছেন।

ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, কার্গো জাহাজ যখন ডুবে যাচ্ছিল, তখন একটি নৌকা নিয়ে নদী থেকে জাহাজের স্টাফদের উদ্ধার করেছি।

দুর্ঘটনার জন্য দায়ী কার্গো জাহাজ এমভি জামালের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন এমভি চাঁদতারার মাস্টার মামুন হোসেন।