সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ, আটক ১৭


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-14
বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ, আটক ১৭
ছবি: সংগৃহীত

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা। আটক ব্যক্তিরা খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা, কুমিল্লাপাড়া ও খোসালপুর বিওপির আলাদা অভিযানে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের মাঠ ৭ বাংলাদেশিকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলায়।

এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপির আলাদা অভিযানে জিনজিরাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে ৬ জনকে আটক করা হয়। খোসালপুর বিওপির অপর এক অভিযানে দুপুর ১টার দিকে আরও ৪ বাংলাদেশি নারীকে আটক করা হয়। আটক নারীদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক পুরুষদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।