সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

মোড়েলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


আজিজুল গাজী, স্টাফ রিপোর্ট।

eshomoy.com || 2025-08-15 01:03
মোড়েলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মোড়েলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে সন্ন্যাসী বাজারের একটি মোবাইল ফোনের দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। বিষয়টি সন্ন্যাসী ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ তমেজ উদ্দিন নিশ্চিত করেছেন।
আটক মামুন শিকদার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের দুটি দল যৌথভাবে সন্ন্যাসী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয় এবং একশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।