সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ 


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-31
সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ 
সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তিনজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ।

নিহত শ্রমিকরা হলেন— শাহিন ইসলাম, ইব্রাহিম ও ফিরোজ। এর মধ্যে শাহীনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিল দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং থেকে শ্রমিক শাহীনকে ডেকে নিয়ে আসেন। একে একে তিনজন ওই ট্যাংকে নেমে আর ফিরে না আসায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পড়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখানে এসে উদ্ধারকাজ শুরু করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি। 

তিনি আরও বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।