সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

পুলিশের ওপর হামলার দায়ে গ্যাংহোতা গ্রেপ্তার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-03
পুলিশের ওপর হামলার দায়ে গ্যাংহোতা গ্রেপ্তার
বাঁ দিকে জনি ও ডানে রনি।

রাজধানীর ‎আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের হামলার ঘটনায় গ্যাংহোতা রনি-জনিসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গত ‎মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি বলেন, গ্যাং লিডার রনি-জনিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব একসঙ্গে সাঁড়াশি অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আরও যারা আছে, সবাইকে গ্রেপ্তার করা হবে।

এর আগে, গত সোমবার রাতে রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় দুজন ভুক্তভোগীকে উদ্ধারের জন্য যায় থানা-পুলিশের একটি টহল দল। পুলিশের কাছে খবর ছিল, স্থানীয় কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপ এক প্রেমিক যুগলকে ওই হাউজিংয়ের একটি গ্যারেজে জিম্মি করে রেখেছে। জাতীয় জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে টহল টিম সেখানে গেলে অতর্কিত রনি-জনির নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। এলোপাতাড়ি কোপে আল আমীন নামে একজন কনস্টেবল গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও দুই আহত পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন।