সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

অদ্ভুত এক স্বপ্ন দেখার পর ৩৮ বছর ধরে ভাত খান না- বদর


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-05
অদ্ভুত এক স্বপ্ন দেখার পর ৩৮ বছর ধরে ভাত খান না- বদর
কৃষক বদর শেখ।

এক-দুদিন নয়; টানা ৩৮ বছর ভাত খান না রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের কৃষক বদর শেখ। এর পেছনের কারণ নাকি ১২ বছর বয়সে দেখা একটি স্বপ্ন!

বদর শেখ বলেন, ১৯৮৭ সালে ঘুমের ঘোরে একটি স্বপ্ন দেখি- বিশাল এক মাঠে বড় আয়োজন করে খাওয়া-দাওয়া চলছে। আশেপাশে সাদা কাপড় পরা একদল মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু তারা কিছু খাচ্ছিল না। কারণ জানতে চাইলে তারা উত্তর দেন, তারা মানুষ নয়—রুহ। তাই ভাত খান না। সেই সময় থেকেই তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ আর কখনো ভাত না খাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান বদর।

স্বপ্ন দেখে নেয়া সিদ্ধান্ত আজও মেনে চলছেন বলে দাবি করেন বদর শেখ।

থাকার মতো কোনো ঘর নেই, তাই গরুর গোয়ালঘরেই বসবাস করছেন। বয়স ৫০ পেরিয়েছে। বিয়ে করেননি। টানা ৩৮ বছর ধরে রুটি, কলা কিংবা চিড়া-মুড়িই তার প্রধান খাদ্য।

বদর বলেন, ‘ভাত দেখলেই বমি আসে।’

বদর শেখের বড় ভাই কুটি শেখ বলেন, ‘ভাতকে বদর ঘৃণা করে। কেউ ভাত খেতে দিলে সে সেখান থেকে দূরে চলে যায়। আত্মীয়-স্বজনের বাড়িতে গেলেও ভাত ছুঁয়েও দেখে না।’

বদরের ভাতিজা আলমগীর শেখ জানান, ‘আমরা অনেক চেষ্টা করেছি চাচাকে ভাত খাওয়ানোর জন্য। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হন না। ভাত দেখলেই রেগে যান।’