সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ফকিরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ২০২৫


আজিজুল গাজী, স্টাফ রিপোর্ট।

eshomoy.com || 2025-09-07 16:39
ফকিরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ২০২৫
ফকিরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ২০২৫

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা বিউটি পারভীন। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব মিতা উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কামরুল ইসলাম গোরা, সভাপতি বিএনপি ফকিরহাট উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান
শরিফুল কালাম কারিম, সাধারণ সম্পাদক বিএনপি ফকিরহাট উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান
ফকির শহিদুল আলম, সাবেক আহ্বায়ক বিএনপি ফকিরহাট উপজেলা শাখা
সভাপতিত্ব ও সঞ্চালনা
সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান।
আয়োজকরা জানান, ফকিরহাট উপজেলার সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সম্মেলনে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।