সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

দক্ষিণ অঞ্চলের মহাসড়ক অবরোধে, ৪০ কিমি যানজটের সৃষ্টি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-09
দক্ষিণ অঞ্চলের মহাসড়ক অবরোধে, ৪০ কিমি যানজটের সৃষ্টি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধে যানজটের চিত্র।

ফরিদপুরের ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এতে মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল থেকেই ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করছে তারা।

এতে করে দক্ষিণ অঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবারও বন্ধ হয়ে গেছে।

অবরোধ চলাকালীন সময় ভাঙ্গা বাজার সংলগ্ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে স্টোকজনিত কারণে হাবিবুর রহমান হবি মোল্লা (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ভাঙ্গার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি  বলেন, হবি মোল্লা আমার প্রতিবেশী তিনি হিট স্টোকে মারা গেছেন। সকালে আমরা যখন সড়ক অবরোধের আন্দোলন শুরু করি তখন হবে মোল্লা আমাদের সঙ্গে ছিলেন। ১১টার দিকে প্রচণ্ড রোদ ও গরমে যখন তার শরীর খারাপ লাগছিল তখন পাশের দোকানে নিয়ে তাকে আমরা মাথায় পানি দেয় ভ্যানে করে হাসপাতলে পাঠানো হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে হবি মোল্লার মৃত্যুর বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, মঙ্গলবার সোয়া ১১টার দিকে হবি মোল্লা নামে এক ব্যক্তিকে তার স্বজনরা হাসপতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষার করে তাকে মৃত অবস্থায় পেয়েছি। তিনি হিট স্টোট করেছেন এমন কোনো তথ্য তার সঙ্গে আসা স্বজনরা আমাদেরকে জানাননি। আমাদের কাছে মনে হয়েছে তিনি সাধারণ স্টোক করে মারা গেছেন।

এদিকে সকাল থেকে অবরোধ শুরু হলে চরম ভোগান্তিতে পড়েন এই মহাসড়কের বিভিন্ন গন্তব্যের গাড়ি চালক ও যাত্রীরা। মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার সড়কজুড়ে যানজট রয়েছে জানিয়ে সেমকো কোম্পানিতে কর্মরত একজন গাড়িচালক কবির হোসেন  বলেন, মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে।

আমি সকালে ভাটিয়াপাড়া থেকে শরীয়তপুরের জাজিরার উদ্দেশে রওনা হই, ৭০ থেকে ৮০ কিলোমিটার পথ পারি দিতে ২ ঘণ্টা সময় লাগে, সেখানে আজকে বিকল্প রাস্তা দিয়ে নগরকান্দা তালমা সদরপুর হয়ে আমার পৌঁছাতে প্রায় ১৮০ কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হয়েছে। সময় লেগেছে ৮ ঘণ্টা। বিষয়টি অত্যন্ত কষ্টকর এবং দুঃখজনক।

জনভোগান্তির কথা স্বীকার করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সকাল থেকে সারাদিন অবরোধে এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও গাড়ি চালকদের রাসায়নিক ভোগান্তি হচ্ছে। এ বিষয়টি আমরা অবরোধের সমর্থনে আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছি।

তিনি বলেন, আন্দোলনকারীদের স্মারকলিপি সোমবার (০৮ সেপ্টেম্বর) আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। মঙ্গলবার হাইকোর্টের রিটপিটিশন করা হয়েছে, অফিসিয়াল একটা বিষয় তাৎক্ষণিকভাবেই সমাধান সম্ভব নয়। আমরা আন্দোলনকারীদের ধৈর্য ধরার জন্য বলেছি