সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ৪৪ হাজারেরও বেশি ইয়াবা, আটক ২


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-17
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ৪৪ হাজারেরও বেশি ইয়াবা, আটক ২
প্রাইভেটকারটিতে ছিল দুটি গ্যাস সিলিন্ডার, একটি পাওয়া যায় ইয়াবা।

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কৌশলে লুকানো ৪৪ হাজার ৪০০ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে টেকনাফের পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন টেকনাফের উত্তর লম্বরীপাড়ার মৃত মোহাম্মদ আব্দুল্লাহ’র ছেলে মো. ইয়াসিন (৩৯) ও ছোট হাবীরপাড়ার আবু সামাদের ছেলে রহমত উল্লাহ (২৯)।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,  টেকনাফের পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোডের জাফর চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯) এর গতিরোধ করে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় প্রাইভেটকারে থাকা যাত্রীদের সন্দেহজনক আচরণ ও গতিবিধির কারণে গাড়িতে তল্লাশি চালিয়ে ২টি গ্যাস সিলিন্ডার দেখা যায়।

এতে একটি গ্যাস সিলিন্ডার স্থানীয় লেদ মেশিনের দোকানে নিয়ে কাটা হলে গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৪ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারকারীদেরকে ঘটনাস্থলেই আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।