সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

মুদি দোকানের সামনে পলিথিনে রাখা ছিলো দুটি ককটেল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-23
মুদি দোকানের সামনে পলিথিনে রাখা ছিলো দুটি ককটেল
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের কামরুজ্জামান লিপুর দোকানের সামনে থেকে দুটি বোমার সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা দোকানের সামনে বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। কামরুজ্জামান লিপু রূপসী বাংলা ক্লাবপাড়া এলাকার মৃত রহিতউল্লার ছেলে।

দোকান মালিক কামরুজ্জামান লিপু জানান, দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে আমার চাচাদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের কাছ থেকে একাধিকবার হত্যার হুমকিও পেয়েছেন তিনি। তার দাবি, হয়তো ভয় দেখানোর জন্যই তার দোকানের সামনে এসব বোমা সদৃশ্য বস্তু রাখা হয়েছে। তিনি বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও জানান। এই যে দুটি ককটেল রাখা হয়েছে এর ওজন প্রায় দেড় কেজি হবে। এটি যদি বিষ্ফোরণ হয় তাহলে আর বাচার উপাই থাকবে না।

স্থানীয় বাসিন্দা চায়ের দোকানি আইন উদ্দিন, আমাদের গ্রাম যেনো একটা বোমের গ্রাম। তিন মাস ব‍্যাবধানে এই গ্রামে তিন জায়গাই বোমা উদ্ধার হলো আমরা আতঙ্কের মধ‍্যে বসবাস করছি। আমার চায়ের দোকানে পাশেই কারা যেনো রাতের আধারে পলিথিনে মোড়ানো দুটি ককটেল বোমা রেখে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বোমা সদৃশ্য বস্তুগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

ঘটনাস্থল পরিদর্শনে গাংনী পুলিশের ওসি তদন্ত মামুন বলেন,রাতের আধারে লিপু স্টোরের সামনে কেবা কারা দুটি ককটেল সাদৃশ্য বস্তু রেখে গেছে। আমরা তদন্ত করছি। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস‍্যরাও এসেছেন। তদন্ত শেষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।