দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনায় দুই ওয়ার্ড পর্যায়ের নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তারা হলেন খালিশপুর থানার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. আরিফুর রহমান শিমুল এবং ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান মাজু।
খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কেউ নীতি-আদর্শের বাইরে গিয়ে কাজ করলে বা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
তিনি বলেন, আমাদের মনিটরিং সেলে তাদের দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছিলো। অভিযোগের ভিত্তিতে তদন্ত স্বাপেক্ষে এই দুই জনকে পদচ্যুত করা হয়েছে।