সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

নাসা গ্রুপেকে, ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-25
নাসা গ্রুপেকে, ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ
নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার পর বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেয়ার দাবিতে সাভারের আশুলিয়ায় আন্দোলন করেন শ্রমিকরা |

নাসা গ্রুপের কারখানাগুলোর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধে সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভাকক্ষে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

নাসা গ্রুপের কারখানাগুলোর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধে সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সভাকক্ষে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সমঝোতা চুক্তি অনুসারে, কারখানার কর্তৃপক্ষ আগামী ১৫ অক্টোবর আগস্টের বকেয়া বেতন-ভাতা (মজুরি) ও ৩০ অক্টোবর সেপ্টেম্বরের বকেয়া বেতন-ভাতা (মজুরি) পরিশোধ করবে। এছাড়া বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য ৩০ দিনের মূল মজুরি ও মাতৃত্বকালীন ছুটির টাকা পরিশোধ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকদের এসব যাবতীয় আইনানুগ পাওনা আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। কোনো শ্রমিককে ইন্টারনেট/ডাটাবেজে কালো তালিকাভুক্ত করা যাবে না।

সভায় সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্ম সচিব)। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থা, বিজিএমইএ, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি এবং নাসা গ্রুপের কর্মকর্তারা।

এর আগে শ্রম, কর্মসংস্থান ও নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনার জন্য গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম সভায় কয়েকটি সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় নাসা গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের (যুগ্ম সচিব) সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক প্রতিনিধি, কারখানা কর্তৃপক্ষ, সরকারপক্ষ এবং বিজিএমইএর প্রতিনিধিরা সমঝোতা স্মারকে সই করেন।

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলে জটিলতা তৈরি হয়। মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ-গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় আজ বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া অক্টোবর থেকে চট্টগ্রামে থাকা আরো দুটি কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। এ ঘোষণার পর থেকে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। গতকাল সাভারের আশুলিয়া ও চট্টগ্রামে সড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ায় গতকাল সকাল ৮টার দিকে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। তবে বিক্ষোভকারীরা সড়ক