সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

৪ কোটি টাকার হেরোইন ফেলে, নদীতে ঝাঁপ দিয়ে পালালো চোরাকারবারি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-26
 ৪ কোটি টাকার হেরোইন ফেলে, নদীতে ঝাঁপ দিয়ে পালালো চোরাকারবারি
উদ্ধার করা হেরোইন।

চাঁপাইনবাবগঞ্জের গোয়ালডুবি এলাকায় প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদী থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


অভিযানে বিজিবি হেরোইন ছাড়াও চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে।

পলাতক চোরাকারবারিরা হলেন: সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের মৃত দুরুল হুদার ছেলে আব্দুল করিম (৩৫) ও একই গ্রামের এনামুল হকের ছেলে মো. ওয়াসিম (৩১)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে টহলদল গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীতে নৌকাযোগে দুজন ব্যক্তিকে আসতে দেখে। তল্লাশি করার উদ্দেশ্যে টহলদল নৌকাটির কাছে গেলে নৌকায় থাকা দুই চোরাকারবারি পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুজনকে পলাতক আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।