সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

বন্দরে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-29
বন্দরে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে সরকারি জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।  

সোমবার ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে বন্দরের দেউলী এলাকার মো. পারভেজ, একই এলাকার মো. জোবায়ের হোসেন, নাদিম, বাছেদ চাঁন সরদার, রোমান, শিরিন বেগম, রুনা বেগম, রিনা বেগম, রুহুল আমিন ও ওমর ফারুকের নাম জানা গেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ গ্রেফতার হয়নি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলী উদয়ন ক্লাব সংলগ্ন সরকারি জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দেউলী এলাকার ভাঙারী ব্যবসায়ী আরিফ ও বাতেনের সঙ্গে একই এলাকার নাদিমের বিরোধ চলছে। ওই জমিতে নাদিমের কেনা একটি ঘর রয়েছে। পাশাপাশি আরেকটি ঘর নির্মাণ করতে যায় আরিফ ও বাতেন। 

আহত আবদুল বাছেদ চাঁন জানান, তিনি পঞ্চায়েত কমিটির  সভাপতি।  উভয় পক্ষকে শান্ত রাখার জন্য তিনি সোমবার সকালে উদয়ন ক্লাবে গেলে আরিফ ও বাতেনের লোকেরা টেঁটা, রামদা, চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে পারভেজ, জোবায়ের, নাদিম ও রোমান টেঁটাবিদ্ধ হন। এ ঘটনার পর আরিফ ও বাতেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে প্রতিপক্ষ। তবে উদয়ন ক্লাব সংলগ্ন জায়গাটি ব্যক্তি মালিকানাধীন দাবি করেছে বিবদমান একটি পক্ষ।