সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

দুর্গাপূজায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-30
দুর্গাপূজায় ব্যাঘাত ঘটানোর চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সনাতন ধর্মালম্বীদের পাশে থাকব। পূজায় কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকারিভাবে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ জেলা ঝিনাইদহের শৈলকূপার বিজুলীয়া সার্বজনীন দুর্গামন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগ নেয়া হয়েছে। সকল মন্দিরে সিসি টিভি লাাগনো আছে। যাতে রাতের অন্ধকারে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা না করতে পারে। ধর্মীয় উৎসব পালনে বাধা দিলে যেকেউ জাতীয় দুশমন হিসেবে চিহ্নিত হবে। যেকোনো মূল্যে এই দেশকে সবার বাংলাদেশ হিসেবে দেখতে চাই।

বাংলাদেশ ভ্রমণ

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা সৃষ্টির চেষ্টা হলে কঠোর হস্তে দমন করা হবে।

মন্দির পরিদর্শনকালে পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি। এ সময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।