সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

মা ইলিশ রক্ষায় শনিবার মধ্য রাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-03
মা ইলিশ রক্ষায় শনিবার মধ্য রাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা
পাথরঘাটা মৎস্যবন্দর এলাকায় খালের মধ্যে নোঙর করে রাখা মাছ ধরা ট্রলার |

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

 

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে শনিবার (৪ অক্টোবর) রাত ১২টা থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারা দেশে নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মৎস্য বিভাগ জানিয়েছে, প্রতি বছর আশ্বিন মাসে অধিকাংশ ইলিশ নদী ও সাগরে ডিম ছাড়ে। এ সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রজননের সুযোগ বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়ে। সরকারের মতে, ইলিশের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অপরিহার্য।

নিষেধাজ্ঞার সময় নদ-নদী ও সাগরে মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে। কেউ আইন অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও নিয়মিত মাঠে থাকবে।

এদিকে গত ২৯ সেপ্টেম্বর থেকে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি। এরপর শুরু হওয়া ২২ দিনের বিরতি তাদের পরিবার-পরিজনের জীবিকাকে আরও জটিল করে তুলেছে।

সরকারি হিসাবে পাথরঘাটায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ২৫ হাজার। তাদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। তবে অনেক জেলে অভিযোগ করছেন, প্রকৃত তালিকা অনুযায়ী অনুদান যথাযথভাবে পৌঁছায় না।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিষেধাজ্ঞার কারণে জেলেরা বেকার হয়ে পড়েছেন। ট্রলার মালিকরাও ঋণের বোঝার মধ্যে রয়েছেন। তবে ইলিশের উৎপাদন বৃদ্ধির স্বার্থে এই উদ্যোগকে সমর্থন করা হচ্ছে। এছাড়া ট্রলার-মালিকদের জন্যও বিশেষ প্রণোদনা প্রয়োজন।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, যেহেতু আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা, জেলেদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যাতে এই ২২ দিনের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করেন। পাশাপাশি জেলেদের জন্য নির্ধারিত অনুদান সঠিক সময়েই দেয়া হবে।

তিনি আরো বলেন, প্রজনন মৌসুমে এই উদ্যোগ সফল হলে দেশের নদ-নদী ও সাগরে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্যসম্পদ আরও টেকসই ও শক্তিশালী হবে।