সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-05
হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন
রোভার আশরাফুল আলম নাজিম, নয়ন খান, মো.আবু তালহা ও এস.এম. ইমতিয়াজ বিন মাহবুব নিশান।

রোভার আশরাফুল আলম নাজিম, নয়ন খান, মো.আবু তালহা ও এস.এম. ইমতিয়াজ বিন মাহবুব নিশান। গোপালগঞ্জ থেকে পায়ে হেঁটে খুলনা পৌঁছাতে তাদের পাড়ি দিতে হবে ১৫০ কিলোমিটার সড়ক পথ।

রোববার (৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গেট থেকে নড়াইল-যশোর হয়ে খুলনার উদ্দেশ্য পায়ে হেঁটে রওনা দিয়েছেন রোভার স্কাউটসের এই চার সদস্য।
 

সকালে শুরু হওয়া তাদের এ পরিভ্রমণ ৯ অক্টোবর খুলনার বিএম কলেজে গিয়ে শেষ হবে। পরিভ্রমণ কালে জেলা পরিষদের কাশিয়ানী ডাকবাংলো, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, যশোরের হামিদপুর আল হেরা ডিগ্রী কলেজে যাত্রাবিরতি ও রাত্রিযাপন করবেন।
 

জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগানকে সামনে রেখে এ পরিভ্রমণ করেছেন গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আশরাফুল আলম নাজিম, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গুরুপের সিনিয়র রোভার মেট নয়ন খান, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গুরুপের রোভার মেট মো.আবু তালহা, ট্রুপ গিলওয়েল ওপেন স্কাউট গুরুপের সদস্য এস.এম. ইমতিয়াজ বিন মাহবুব নিশান।
 


চলতি পথে তারা বিদ্যুৎ অপচয় রোধ, দুর্নীতির বিরুদ্ধে, তথ্য প্রযুক্তি সম্পর্কে, সড়ক দুর্ঘটনা রোধে করণীয় ও স্কাউট আন্দোলন সম্পর্কে, বাল্যবিবাহ বন্ধে, প্লাস্টিক বর্জন এবং পলিথিনের বিকল্প ব্যবহারে প্রচারণা চালাবেন।
 

গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট আশরাফুল আলম নাজিম বলেন, 'এই পরিভ্রমণের উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব, শারীরিক সক্ষমতা ও দলগত চেতনা বৃদ্ধির পাশাপাশি সমাজে স্কাউটিংয়ের ইতিবাচক প্রভাব তুলে ধরা। এটি আমাদের জীবনে একটি মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে।'
 

গোপালগঞ্জ জেলা রোভারের  সম্পাদক মো. জুবাইর আল মাহমুদ বলেন, প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের লক্ষ্যে রোভার স্কাউট প্রোগ্রামের পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়। বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের আওতাধীন ট্রুপ গিলওয়েল গ্রুপের তিনজন ও গোপালগঞ্জ সরকারি কলেজের একজনসহ মোট চারজন রোভার সদস্য আজ থেকে তাদের পরিভ্রমণ কর্মসূচি শুরু করেছেন। গোপালগঞ্জ জেলা তাদের এই উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই পরিভ্রমণ কর্মসূচি রোভারদের জন্য একটি চ্যালেঞ্জিং এবং গৌরবময় পদক্ষেপ। পরিভ্রমণ সফলভাবে সম্পন্নের মাধ্যমে তারা প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) ব্যাজ অর্জনের আরও এক ধাপ কাছে পৌঁছাবে।
 

এ পরিভ্রমণের প্রাক্কালে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা রোভার কমিশনার এ.এল.টি প্রফেসর মো. মাসুদ আহমেদ, গোপালগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গুরুপের সম্পাদক সুকলাল বিশ্বাস, জেলা রোভার সহকারী কমিশনার (মেম্বারশিপ অ্যান্ড রেজিস্ট্রেশন) হৃদয় কুমারশীল এবং জেলা রোভার মিডিয়া টিমের সদস্য সচিব ও জেলা রোভার যুগ্ম সম্পাদক রাজু শিকদার (উডব্যাজার)।
 

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটারের এই যাত্রাকে স্কাউটিংয়ে ‘র‍্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ বলা হয়। এই কার্যক্রমের প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)