সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলো বোন, প্রাণ গেলো দুজনেরই


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-05
ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলো বোন, প্রাণ গেলো দুজনেরই
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের মো. সাদ্দামের ছেলে শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।

স্থানীয়রা জানান, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় দুজনেই পানির গভীরে তলিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাদের ভাসতে দেখে উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না তিনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।