সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

বান্দরবানে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-05
বান্দরবানে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
বান্দরবানে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে চন্দন বড়ুয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে শহরের কালাঘাটা ছাইঙ্গ্যা রাস্তার মুখ এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এসময় মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।


পরিবেশ অধিদপ্তর জানায় অবৈধ ভাবে পাহাড় কাটা বন্ধে শহরের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান। এসময় কালাঘাটা ছাইঙ্গা এলাকায় পাহাড় কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে জরিমানা ধার্য পূর্বক আদায় ও সতর্ক করা হয়। যেখানে যেখানে পাহাড় কাটা হয়েছে সেখানে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। যেখানেই অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন করা হচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ক্ষতি সাধন করলে কাউকে ছাড় দেয়া হবে না।’