ইলিশ রক্ষায় কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি করতে ড্রোনসহ অধুনিক যন্ত্র কেনার পরিকল্পনা রয়েছে। এসব যন্ত্র হাতে আসলে মা মাছ রক্ষায় নজরদারি আরো জোরদার হবে।
মা
ইলিশ রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। ইতোমধ্যে সুবিশাল সমুদ্র, উপকূলীয় অঞ্চল এবং নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। শুধু অভিযানই নয়, মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। একই সাথে প্রতিবেশী দেশের জেলেরা যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরতে না পারে সে ব্যাপারেও কঠোর নজরদারি রাখা হয়েছে।
গত
৪ অক্টোবর থেকে সারা দেশে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ শুরু হয়েছে। ২২ দিনব্যাপী এ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। জানা গেছে, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো সমুদ্র ও উপকূলীয় এলাকায় এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ পরিচালনা করছে। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ অভিযানের অংশ হিসেবে চাঁদপুর এলাকায় বানৌজা ধানসিঁড়ি বা শহীদ ফরিদ ও বিএনডিবি গাংচিল; কক্সবাজার এলাকায় বানৌজা অতন্দ্র, শহীদ মহিবুল্লাহ, দুর্জয়, সাগর ও শহীদ দৌলত; খুলনা এলাকায় বানৌজা মেঘনা, চিত্রা বা তিতাস; বাগেরহাট এলাকায় বানৌজা করতোয়া, আবু বকর বা দুর্গম; পিরোজপুর ও বরগুনা এলাকায় বানৌজা সালাম ও কুশিয়ারা; বরিশাল এলাকায় বানৌজা পদ্মা, চিত্রা বা তিতাস এবং পটুয়াখালী এলাকায় এলসিভিপি-০১৩ বিশেষভাবে টহল দিচ্ছে।
এ
দিকে মৎস্য উপদেষ্টা বলেছেন, ইলিশ রক্ষায় কোস্টগার্ডসহ সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধি করতে ড্রোনসহ অধুনিক যন্ত্র কেনার পরিকল্পনা রয়েছে। এসব যন্ত্র হাতে আসলে মা মাছ রক্ষায় নজরদারি আরো জোরদার হবে।
এ
ব্যাপারে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক নয়া দিগন্তকে জানিয়েছেন, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সবরকম ব্যবস্থা নিয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনার পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা তৈরির জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে এবং সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। একই সাথে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশও মা ইলিশ সংরক্ষণে কাজ করছে।
তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পাশাপাশি বাংলাদেশের মৎস্যসম্পদ রক্ষায় জাটকানিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত অবৈধ জাল ও আর্টিসানাল ট্রলিং বোটের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকায় মেঘনা নদীতে ইলিশের প্রাচুর্য দেখা