সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

কানের দুলের জন্য ৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা!


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-06
কানের দুলের জন্য ৪ বছরের শিশুকে গলাটিপে হত্যা!
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে কানের দুলের লোভে চার বছরের শিশু হোজাইফা নুসরাত আফসিকে গলাটিপে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে-এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঘটনায় জড়িত দুই কিশোর।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস.এম. গিয়াস উদ্দিনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা।

 

শিশু হত্যা মামলায় অভিযুক্ত দুই কিশোর হলো ফারেজ ও আরাফাত। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান নূরী এলাহী এই তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া গ্রামের মামুনুর রশিদের মেয়ে হোজাইফা খেলার জন্য বাড়ির বাইরে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরদিন দুপুর ১টার দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

তখন দেখা যায়, শিশুটির বাম কানের লতি কাটা এবং কানে পরা স্বর্ণের দুলটি নিখোঁজ। তদন্তে জানা যায়, ফারেজ ও আরাফাত মিলে সেই দুলটি হ্নীলা বাজারের উসমান গনি মার্কেটের উর্মী স্বর্ণ শিল্পালয়ে বিক্রি করেছে।

 

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, ঘটনার সঙ্গে জুবেদা খাতুন (৫০), আব্দুল আজিজ (৩০), মো. ইয়াকুব (৩০), ওমর (৩১) ও সামের (২৬) জড়িত। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী ওই পাঁচজনকে ধরে পুলিশে সোপর্দ করে।