সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

লাঠি দিয়ে মাথায় আঘাত, কিল-ঘুষির পর ধর্ষণের চেষ্টা শিক্ষিকাকে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-09
লাঠি দিয়ে মাথায় আঘাত, কিল-ঘুষির পর ধর্ষণের চেষ্টা শিক্ষিকাকে
গ্রেপ্তার অংশৈপ্রু মারমা

দুপুরের বিরতিতে বিদ্যালয় থেকে বাড়িতে যাচ্ছিলেন শিক্ষিকা। বাড়ির পথে নিরিবিলি একটা পাহাড়ি পথে হঠাৎ একজন তাঁর পথরোধ করে দাঁড়ায়। এরপর প্রথমে লাঠি দিয়ে মাথায় বাড়ি দেয়। তিনি মাটিতে পড়ে গেলে কিল-ঘুষি মেরে তাঁর গলা চেপে ধরে ওই ব্যক্তি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক শিক্ষিকার ওপর হামলা ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। গতকাল বুধবার রাতে এ ঘটনায় ওই শিক্ষিকা মামলা করেন। মামলার এজাহারে এভাবেই নিজের ওপর হামলা ও ধর্ষণচেষ্টার বিবরণ দেন তিনি। এজাহারে বলা হয়, অংশৈপ্রু মারমা (২৫) নামের একজন তাঁর ওপর হামলা করেন। তাঁর চিৎকারে আশপাশে লোকজন জড়ো হওয়ার সময় অংশৈপ্রু মারমা মুঠোফোন, টাকা, ব্যাংকের চেকবই, হাতব্যাগ ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। তাঁকে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করেছেন। মামলা করার আগেই শিক্ষিকার মৌখিক অভিযোগের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় অংশৈপ্রুকে গ্রেপ্তার করে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফেরদৌস রনি জানান, অংশৈপ্রু মারমাকে গ্রেপ্তারের জন্য এলাকাবাসী ও পুলিশ সারা দিন বিভিন্ন পাহাড়ে তল্লাশি চালিয়েছে। অভিযানের একপর্যায়ে সন্ধ্যার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ির জঙ্গলাকীর্ণ পাহাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, অংশৈপ্রু মারমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ডাকাতির মামলা হয়েছে।