সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

টাঙ্গাইলের গ্রামজুড়ে ,ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-09
টাঙ্গাইলের গ্রামজুড়ে ,ট্রান্সফরমার চোর ধরতে পুরস্কার ঘোষণা
টাঙ্গাইলের সখীপুরে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে।

টাঙ্গাইলের সখীপুরে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। গত দুই মাসে অন্তত চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ পরিস্থিতিতে চোর ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ।

জনসচেতনতা বাড়াতে উপজেলাজুড়ে মাইকিং চলছে। এমনকি বিভিন্ন মসজিদে ইমামের মাধ্যমে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

বিউবোর সখীপুর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৭টি ফিডারের মাধ্যমে পার্শ্ববর্তী আটটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। সম্প্রতি কালিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী ও বোয়ালী এলাকাসহ অন্তত চারটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এছাড়া ৫ অক্টোবর গভীর রাতে বহুরিয়া মধ্যপাড়া এবং ২৯ সেপ্টেম্বর রাতে কচুয়া পুকুরপাড় এলাকায়ও চুরির চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতের আঁধারে ট্রান্সফরমার থেকে তামার তার ও যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে চক্রটি। এতে বারবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বোয়ালী গ্রামের লিটন তালুকদার বলেন, 'সকালে দেখি খুঁটির পাশে ট্রান্সফরমারের খোলস পড়ে আছে। ভেতরের সব তার ও যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।'

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, চলতি বছরের প্রথম নয় মাসে সখীপুর উপজেলায় অন্তত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গে‌ল বছর এ উপ‌জেলায় অনেক ট্রান্সফরমার চু‌রি হয়।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, 'চোরচক্র শনাক্তে আমরা পুলিশের সঙ্গে সমন্বয় করছি। বিভিন্ন এলাকায় অতিরিক্ত পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা সচেতন হলে এই চুরি প্রতিরোধ করা সম্ভব জা‌নি‌য়ে তিনি আরও বলেন, পাশাপাশি জনসচেতনতায় মাইকিং ও মসজিদের ইমামদের মাধ্যমে প্রচার চলছে। চোর ধরিয়ে দিতে পারলে ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।