সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা - শিক্ষক-কর্মচারীদের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-14
  প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা - শিক্ষক-কর্মচারীদের
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা |

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীরা এ ঘোষণা দিয়েছেন।

এর আগে, বিকেল ৪টার দিকে তিন দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েন বেসরকারি শিক্ষকরা। পরে তারা আবারো শহীদ মিনারে ফিরে এসে আন্দোলন অব্যাহত রাখেন।

বিকেল ৪টায় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, তারা প্রশাসনকে বিকেল ৪টা পর্যন্ত প্রজ্ঞাপন জারির জন্য সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারা সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেন।

শিক্ষক নেতারা জানান, সকালে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়া হয়। তবে তারা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলেন, ‘আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন দিতে হবে। কোনো আলোচনার আর সুযোগ নেই।’

এদিকে, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, হাজারো শিক্ষক-কর্মচারী অবস্থান করছেন। আন্দোলনকারীদের তিনটি দাবি হলো-মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া। শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।