সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

তাসলিমা খুনের ঘটনায়, বংশাল থেকে গ্রেফতার নজরুল ইসলাম


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-15
তাসলিমা খুনের ঘটনায়, বংশাল থেকে গ্রেফতার নজরুল ইসলাম
বংশাল থেকে গ্রেফতার করা হয় নজরুল ইসলামকে।

পারস্পারিক বিশ্বাসের অনাস্থা ব্যাংক হিসাবে নমিনি রাখার বিষয়টি ঝুঁকিপূর্ণ আশঙ্কা করেই নজরুল ইসলাম তার স্ত্রী তাসলিমা আক্তারকে (৩৬) হত্যা করেছেন বলে ধারণা পুলিশের

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কথা জানান রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম  

 

রমনা বিভাগের উপ-কমিশনার জানান, রোববার (১২ অক্টোবর) রাতে কলাবাগানে ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যা করেন স্বামী নজরুল ইসলাম পরিস্থিতি সামাল দিতে মরদেহ ড্রিপ ফ্রিজে রাখেন দুই মেয়েকে নিয়ে যান বোনের বাসায় ঘটনার পর থেকেই গা ঢাকা দেন নজরুল পুলিশের অভিযানে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বংশাল থেকে তাকে গ্রেফতার করা হয়

 

পুলিশের কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন নজরুল প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, দাম্পত্য জীবনে পারস্পারিক অনাস্থা থেকেই এমন হত্যাকাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত

 

মাসুদ আলম বলেন, পারস্পারিক বিশ্বাসের অনাস্থা ব্যাংক হিসাবে নমিনি রাখার বিষয়টি ঝুঁকিপূর্ণ আশঙ্কা করেন নজরুল অন্য কারও সঙ্গে স্ত্রীর সম্পর্কের সন্দেহ এবং টাকাপয়সা ইস্যু নিয়ে মাথা গরম হয়ে যায় নজরুলের পরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেন স্ত্রীকে

 

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন পুলিশের কর্মকর্তা