সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

পুকুরে ডুবে একই এলাকার ২ শিশুর মৃত্যু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-18
পুকুরে ডুবে একই এলাকার ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।


নিহত দুই শিশু নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৭) ও একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)। দুজনেই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।


স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবারও বেলা সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশের গোয়ালখালীর জাহাজের মোড় সংলগ্ন একটি বালির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন এবং কিছুক্ষণ পর সিঁড়ির খাদ থেকে অপর শিশুটির দেহ উদ্ধার করা হয়।


দুজনকেই দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, তারা কেউই সাঁতার জানতো না। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।