সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-18
ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। আর একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডের পর ফ্লাইটগুলো অবতরণ করে।

চট্টগ্রামে অবতরণ করা ৮টি ফ্লাইটের মধ্যে ৬টি আন্তর্জাটিক ও দুইটি অভ্যন্তরীণ ফ্লাইট। এর মধ্যে  ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ২টি ফ্লাইট রয়েছে। এছাড়া, সৌদি আরবের রিয়াদ থেকে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি বিমান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

অন্যদিকে, কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। এছাড়া, বিমানবাহিনী, নৌবাহিনী ও বেবিচকও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে । আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।