সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে মৃত্যুদণ্ড


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-26
গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে মৃত্যুদণ্ড
সংগৃহীত ছবি

বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, রাসেল গাজী (৪৪), খোকন খান (৩২), রাজিব জমাদ্দার (৩৪) ও জাহিদ হাওলাদার (৩৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালে ওই গৃহবধূ ধান গবেষণা রোডের নিজ বাসা থেকে শের-ই-বাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় স্বামীর কাছে যাচ্ছিলেন। এ সময়, ইজিবাইকে উঠলে চালক তাকে অন্য স্থানে নিয়ে যায়। নগরীর ত্রিশ গোডাউন এলাকার একটি বাগানে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। পরদিন ওই নারীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে পরিবার। ১২ নভেম্বর চারজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে, মামলার রায় দেন আদালত। তবে আসামি খোকন খান এখনও পলাতক রয়েছে।