সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

দেশীয় অস্ত্রসহ আটক কিশোর গ্যাংয়ের ৩ সদস্য


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-28
দেশীয় অস্ত্রসহ আটক কিশোর গ্যাংয়ের ৩ সদস্য
সংগৃহীত ছবি

লাকসামে ছিনতাই ও চুরির উদ্দেশ্যে রাস্তায় চলাচলের সময় স্থানীয়দের মধ্যে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- লাকসাম পৌর শহরের ফতেহপুর এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে কামরুল হাসান ফাহিম (১৭), পৌর শহরের ধামৈচা এলাকার আবুল কালামের ছেলে মিনহাজুল আবেদীন নাঈম (১৫) ও পৌর শহরের উত্তরকুল এলাকার সহিদুল ইসলামের ছেলে জিয়াদুল ইসলাম হৃদয় (১৮)।

ওসি নাজনীন সুলতানা জানান, দুপুরে লাকসাম উপজেলা পরিষদের সামনে কয়েকজন কিশোর দোকানের সামনে ঘোরাঘুরি করছিল। তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তিনজনকে আটক করে তাদের কাছ থেকে দেশীয় ও ধারালো অস্ত্র ছিনিয়ে নেন স্থানীয়রা। পরে থানায় খবর দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। 

গ্রেফতারদের বিরুদ্ধে লাকসাম থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।