সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-01
সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক
সংগৃহীত ছবি

সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয় ঘেরাও করে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

 

পুলিশ জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করায় আটক করা হয়।

 

তবে বাসদ নেতাদের দাবি, তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন। এ সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল, সেখান থেকেই পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

 

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

 

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, ২২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানায় আনা হয়েছে।

 

বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর বলেন, আমাদের পূর্ব কর্মসূচি থাকায় শ্রমিকরা অফিসের নিচে আসেন। কর্মসূচি না পালনের জন্য পুলিশের নির্দেশনা থাকায় আমরা তা পালন করিনি। পরে আমাদের অফিসে মাসিক পাঠচক্র চলাকালে পুলিশ কোনো কারণ ছাড়াই কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।