সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহণের একটি বাস উল্টে আহত ১৫ যাত্রী


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-02
নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহণের একটি বাস উল্টে আহত ১৫ যাত্রী
সংগৃহীত ছবি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহণের একটি বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। 

শনিবার (১ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহণের বাসটি নাওডোবা এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওই অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।