সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

সীমান্ত দিয়ে জাল নোটের প্রবেশ ঠেকাতে, হিলি সীমান্তে সর্তকতায় বিজিবি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-07
সীমান্ত দিয়ে জাল নোটের প্রবেশ ঠেকাতে, হিলি সীমান্তে সর্তকতায় বিজিবি
সংগৃহীত ছবি

দেশের সীমান্ত দিয়ে জাল টাকার প্রবেশ প্রতিরোধে দিনাজপুরের হিলি বর্ডারে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডারে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে নেয়া হয়েছে সতর্কতামূলক অবস্থান। অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদাড়ি।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ সংক্রান্ত বিষয় আমাদের নজরে এসেছে। এরপর থেকেই আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি। এটি প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেয়ার কথা সেটি নেয়া হয়েছে। এ বিষয়ে আমরা সতর্ক থাকবো।

চেক পোস্ট বা অন্যকোন জায়গা দিয়ে যদি জাল টাকা আসা যাওয়া করে, বা কেউ যদি যাত্রী হিসেবে নেয়ার চেষ্টা করে সেটি প্রতিরোধেও বিজিবি বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।