সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ইটভাটা উচ্ছেদ অভিযানে হামলার চেষ্টা, ৬০০ জনের বিরুদ্ধে মামলা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-08
ইটভাটা উচ্ছেদ অভিযানে হামলার চেষ্টা, ৬০০ জনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টার অভিযোগে অজ্ঞাত ৬০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে রামগতি থানায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোজাম্মেল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে টানা সাত দিন। অভিযানের দ্বিতীয় দিনে ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, অভিযানের প্রথম দিনে তিনটি ইটভাটায় অভিযান শেষে কর্মকর্তারা যখন অন্য ভাটায় যাচ্ছিলেন, তখন রামগতির চর আফজল গ্রামের চৌধুরী বাজার এলাকায় স্থানীয় লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে হামলার চেষ্টা করে। পরে প্রশাসনের কর্মকর্তারা নিরাপদে সরে যান।

অভিযানে অংশ নেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন, ঢাকা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান, লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসহ পুলিশ ও র‍্যাব সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, রামগতি ও কমলনগর উপজেলায় ৫১টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৪৯টি অবৈধ। জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান চলছে। টানা সাত দিন এ অভিযান চলবে। যাতে পুনরায় ভাটা চালু না হয়, তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় একাই রয়েছে ৫১টি ইটভাটা, যার মধ্যে চর আফজল গ্রামে অবৈধ ভাটার সংখ্যা ২৭টি।