সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

পদ্মার এক কাতল বিক্রি হলো ৫৫ হাজার ১০০ টাকায় !


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-12
পদ্মার এক কাতল বিক্রি হলো ৫৫ হাজার ১০০ টাকায় !
জেলে কৃষ্ণ হালদারের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের বড় কাতল মাছটি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকার চর মজলিসপুর এলাকা থেকে জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

 

জানা গেছে, জেলে কৃষ্ণ হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকার চর মজলিসপুরে জাল ফেললে ওই জালে ১৯ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে কৃষ্ণ হালদার বিক্রির জন্য চকু মোল্লার আড়তে তুললে উন্মুক্ত নিলামে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

 

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে মাছটি কিনে মোবাইলে যোগাযোগ করে কুষ্টিয়ার কুমারখালীর এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।

 

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো বিক্রি করে লাভবান হচ্ছেন।