সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-17
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ হ্নীলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্র-গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী। আজ সোমবার ওই রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ হাসান (২৫), মো. নূর কালাম (২৬) ও আব্দুর রাজ্জাক (২৮)। তাঁরা সবাই একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন সাতটি রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন, জেলা পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের পাঁচ ট্যাংকি মোড় এলাকায় সশস্ত্র ডাকাত দলের অবস্থানের তথ্য পেয়ে দ্রুত অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ দুইটি গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে তাঁরা আরও ১০-১২ জন সহযোগীকে সঙ্গে নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।