সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

'পূজা শয়তানের ইবাদত, রোজা হচ্ছে আল্লাহর ইবাদত' বলাতে উকিল নোটিশ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-18
'পূজা শয়তানের ইবাদত, রোজা হচ্ছে আল্লাহর ইবাদত' বলাতে উকিল নোটিশ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ

'পূজা শয়তানের ইবাদত, রোজা হচ্ছে আল্লাহর ইবাদত' এমন বক্তব্য দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার মধ্যে এমন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করার জন্য বলা হয়েছে উকিল নোটিশে। অন্যথায় মামলা দায়েরের কথা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন কুমার রায়।

জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাজন কুমার মিস্ত্রীর পক্ষ থেকে এই উকিল নোটিশ পাঠানো হয়। এর আগে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পদ্মা নদীর অববাহিকায় পানির নায্য হিস্যার দাবিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদসহ জেলার তিন সাবেক এমপির আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি জামায়াতের সমালোচনা করতে গিয়ে এ বক্তব্য দেন। বক্তব্য দেয়ার সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


উকিল নোটিশে বলা হয়, সাবেক এমপি হারুনুর রশীদ বক্তব্যের একপর্যায়ে পূজাকে শয়তানের ইবাদত হিসেবে উল্লেখ করেন। যা সারাবিশ্বের সনাতন সম্প্রদায়ের ভাবাবেগে মারাত্মক আঘাতের শামিল। এই সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত ধর্মীয় কটূক্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের সনাতন সম্প্রদায়ের মাঝে মারাত্মক ক্ষোভ বিরাজ করছে। এই বক্তব্য বাংলাদেশের সংবিধান ও অসাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনিমার্ণের পরিপন্থি। এই বক্তব্যের মধ্য দিয়ে বহির্বিশ্বে হাজার বছরের অসাম্প্রদায়িক ও সম্প্রীতির চেতনাকে ক্ষুণ্ন করবে।


সেখানে আরও উল্লেখ করা হয়, দেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সুনিশ্চিত করা হয়েছে। একজন সাবেক জনপ্রতিনিধির নিকট হতে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য শুধু কান্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীনই নয় বরং দেশের ধর্মীয় সংস্কৃতি বিনষ্ট করার জঘন্য প্রচেষ্টা মাত্র। এই কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল ও যারা এই দেশকে সাম্প্রদায়িক অস্থিতিশীল করতে চায়, তাদেরকে উৎসাহিত করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থি। যখন দেশ আগামী নির্বাচনের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় এমন বক্তব্য মারাত্মক সাম্প্রদায়িক, উসকানিমূলক এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মধ্যে দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিপ্রায়।


উকিল নোটিশে আরও উল্লেখ করা হয়, সাবেক এমপি হারুনুর রশীদ একটি জনসভায় প্রকাশ্যে জনসম্মুখে 'পূজা একটি শয়তানের ইবাদত' বলে বক্তব্য প্রদান ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা বিশ্বের কোটি কোটি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে কুঠারাঘাত করা হয়েছে। যা মারাত্মক ধর্মীয় কটূক্তির সামিল এবং বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। লিগ্যাল নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অশ্লীল, মনগড়া, সাম্প্রদায়িক বিদ্বেষ প্রসূত, ধর্মীয় অবমাননা ও