সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ভোলার চরফ্যাশনে বাসায় ঢুকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল বৃদ্ধ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-20
ভোলার চরফ্যাশনে বাসায় ঢুকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল বৃদ্ধ
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে বাড়িতে গিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন মো. আনচার নামে এক ব্যক্তি। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে ছাত্রীর বাসা থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ আইচা থানা পুলিশ।


‎গ্রেফতার আনচার (৪৫) উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড বেড়িবাঁধের পাশের বাসিন্দা আব্দুল আজিজ বেপারীর ছেলে।

‎ভুক্তভোগী ও তার পরিবার এবং পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে ছাত্রীর বাবার বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আনচারকে রাতে আটক করে সকাল ৯টার দিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‎এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অভিযুক্ত আনচারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশ নেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার আনচার পূর্বেও ২০২১ সালে পার্শ্ববর্তী গ্রামের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করেছিলেন। পরে আনচারের সঙ্গে কিশোরী বিয়ে না হওয়ায় ওই কিশোরী বিষপান করে আত্মহত্যা করেন। কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হলেও প্রভাবশালী মহলের কারণে পরিবার ন্যায়বিচার পায়নি।

‎দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে। আসামি আনচারকে আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিম শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।