সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

সৌদি আরবের মক্কায় উমরাহ পালনে গিয়ে এক হাজির মৃত্যু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-20
সৌদি আরবের মক্কায় উমরাহ পালনে গিয়ে এক হাজির মৃত্যু
মক্কায় উমরাহ আদায়রত নজরুল ইসলাম চৌধুরী নামে এক হাজি মৃত্যুবরণ করেছেন।

সৌদি আরবের মক্কায় উমরাহ আদায়রত নজরুল ইসলাম চৌধুরী নামে এক হাজি মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা। 


বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হজ পালনরত হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া সামছুল উলুম কামিল (মাস্টার্স) মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন।

তিনি জানান, বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মক্কায় তাওয়াফ শেষে সাফা মারওয়া পাহাড়ে যাওয়ার সময় নজরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। 

নজরুল ইসলাম মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুর আহম্মদের নাতি মরহুম মোহাম্মদ ইসহাকের তৃতীয় ছেলে।

জীবদ্দশায় নজরুল ইসলাম উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর মোমেনীয়া মাদ্রাসা, মির্জাপুর আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন।