সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

‘শয়তানের নিশ্বাস’-ছড়িয়ে সোনালী ব্যাংকে প্রতারণা, আটক ১


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-23
‘শয়তানের নিশ্বাস’-ছড়িয়ে সোনালী ব্যাংকে প্রতারণা, আটক ১
রফিকুল ইসলাম (৫০) নামে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে 'শয়তানের নিশ্বাস' কৌশল ব্যবহার করে ব্যাংক গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ 

রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়

আটক রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে তিনি রংপুর সদরের রাধা বল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন বলে জানায় পুলিশ

ব্যাংক পুলিশ সূত্রে জানা যায়, গত নভেম্বর সকালে কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন সময় ব্যাংকের ভেতরে থাকা রফিকুল উত্তোলিত টাকার মধ্যে জাল নোট রয়েছে দাবি করে, পরীক্ষা করার কথা বলে টাকা নেয় এবং কৌশলে ১৪ হাজার টাকা নিয়ে সটকে পড়ে পরে সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা পড়লে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন

সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ জানান, সকালে রফিকুলকে আবারও শাখায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হয় পরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন

ভুক্তভোগী ডা. তোফাজ্জল হোসেন বলেন, রফিকুল আমাকে বলেব্যাংক নাকি মাঝে মাঝে জাল নোট দেয়, তাই পরীক্ষা করা দরকার তার কথায় বিশ্বাস করে টাকা দিই পরে দেখি ১৪ হাজার টাকা নেই মনে হয়েছে সে নিশ্বাস জাতীয় কিছু দিয়ে আমাকে বিভ্রান্ত করেছিল

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য তিনি বিভিন্ন ব্যাংক শাখায় ঘুরে সুযোগমতো গ্রাহকদের 'শয়তানের নিশ্বাস' কৌশলে অসহায় বানিয়ে টাকা হাতিয়ে নেন ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে

এদিকে, রফিকুলকে আটক করার পর তার বিরুদ্ধে আরও প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে সম্প্রতি বগুড়ার সোনালী ব্যাংক, পিএলসি শাখা থেকেও গোবিন্দগঞ্জের এক স্কুল শিক্ষক আইয়ুব হোসেন মাস্টারের কাছ থেকে ৮৬ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে