সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

গাজীপুরের টঙ্গীর কলেজগেটে সড়কে ঝরল যুবকের প্রাণ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-27
গাজীপুরের টঙ্গীর কলেজগেটে সড়কে ঝরল যুবকের প্রাণ
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃত্তিবাস দাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় দুর্ঘটনা ঘটে

নিহত কৃত্তিবাস দাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণকান্ত দাসের ছেলে পেশায় ব্যবসায়ী কৃত্তিবাস ঢাকার মোহাম্মদপুরে সপরিবারে থাকতেন

রাতেই হাসপাতাল থেকে থানার এসআই মোসাব্বির হোসেন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান 

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ব্যবসার কাজ শেষে গাজীপুর থেকে ঢাকার বাসায় ফিরছিলেন কৃত্তিবাস দাস রাতে ওই এলাকার লোকজন রাস্তার পাশেই তার নিথর দেহ ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে