সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

৫ দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা, সরকারি কর্মচারী পরিষদের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-02
৫ দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা, সরকারি কর্মচারী পরিষদের
সংগৃহীত ছবি

আগামী জানুয়ারি থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই কর্মসূচি পালিত হবে। এর আগে আগামী ৬ ডিসেম্বর জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। একই দাবিতে আগামীকাল ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। এ সময় উপস্থিত  ছিলেন সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আজমি, মো. সেলিম ভূঞা, মো. রোকনুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, জিল্লুর রহমান খান, অহিদুর রহমান, কামাল হোসেন শিকদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী পহেলা জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করতে হবে। টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন ও সার্ভিস কমিশন গঠন করতে হবে।