সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

সীমান্তে বিজিবির অভিযানে ৪ বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-15
সীমান্তে বিজিবির অভিযানে ৪ বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে মনোহরপুর সীমান্তের গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান দুপুর দেড়টায় সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে।

এই তথ্যের আলোকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বাধীন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন মোটরসাইকেল আরোহী পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে আমেরিকান প্রস্তুতকৃত ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার রাখতে বিজিবি সক্রিয়ভাবে তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।