সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

হাদিকে গুলি করা, ‘শুটার’ মাসুদের পলায়ন পথের মানচিত্র স্পষ্ট করছে পুলিশ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-17
হাদিকে গুলি করা, ‘শুটার’ মাসুদের পলায়ন পথের মানচিত্র স্পষ্ট করছে পুলিশ
ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার মূল অভিযুক্ত ‘শুটার’ ফয়সাল করিম মাসুদের পলায়ন পরিকল্পনার একের পর এক রোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত পার হয়ে দেশ ছাড়ার ঠিক আগমুহূর্তে স্ত্রীর কাছ থেকে নেয়া ৩০ হাজার টাকাই ছিল মাসুদের শেষ সম্বল। আর এই টাকা লেনদেনের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে অত্যন্ত গোপনে–মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।


তদন্ত সূত্র বলছে, ঢাকা থেকে সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছাতে মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুটি প্রাইভেটকার ব্যবহার করেন। পালানোর পথে তারা যখন ঢাকার ধামরাই থেকে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে যাচ্ছিলেন, তখন টাকার সংকট দেখা দিলে মাসুদের স্ত্রী সেই প্রাইভেটকার চালকের নম্বরে ৩০ হাজার টাকা পাঠান। ময়মনসিংহে পৌঁছানোর পর শহরের একটি দোকান থেকে সেই টাকা ক্যাশ-আউট করেন মাসুদ। প্রযুক্তির সহায়তায় এই গোপন লেনদেনের সূত্র ধরেই পুলিশ এখন মাসুদের পলায়ন পথের মানচিত্র স্পষ্ট করছে।
 


এদিকে, এই হামলার নেপথ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন পলাতক শীর্ষ নেতার ব্যক্তিগত সহকারী এবং এক দুর্ধর্ষ সন্ত্রাসীর সংশ্লিষ্টতার জোরালো গুঞ্জন ছড়িয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন।
 

পুলিশ জানায়, তদন্তে ফয়সালের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ রাখা আরও দু-তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। হাদির ওপর হামলার পেছনে অর্থের জোগানদাতা এবং রাজনৈতিক উসকানিদাতাদের মুখোশ উন্মোচনে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা।


অন্যদিকে ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশ থেকে দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। গ্রেফতার করা হয়েছে ফয়সালের মা-বাবাসহ তিনজনকে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।