সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে নৌকার ধাক্কায়, নিহত ১


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-21
পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে নৌকার ধাক্কায়, নিহত ১
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মা নদীতে দাঁড়িয়ে থাকা বালুবাহী বাল্কহেডে অতিরিক্ত যাত্রী ও পণ্যবাহী নৌকার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা আলীমনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের এগারো রশিয়া রুস্তুম মড়লের পাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ভিখু (৫৭)।

 

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী, যাত্রী ও চিকিৎসক সূত্রে জানা যায়, বিকেলে পদ্মা নদীর আলীমনগর ঘাট থেকে নারায়নপুরগামী একটি পণ্য ও যাত্রীবাহী নৌকা ছেড়ে যায়। পথে নদীতে দাঁড়িয়ে থাকা একটি বাল্কহেডকে ধাক্কা দেয় শতাধিক যাত্রী ও অতিরিক্ত পণ্য বোঝাই নৌকা। এসময় গুরুতর আহত হন মো. ভিখু। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

 

নিহত ভিখুর জামাই মাসুদ রানা জানান, আলীমনগর ঘাট থেকে নৌকাটি যাচ্ছিলো। নৌকার আমার শ্বশুর ছিল। চলতে চলতে হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা বাল্কহেডে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা জানান, নৌকা দুর্ঘটনায় হাত ও বুকে ব্যথা পেয়েছিলেন ভিখু। পাশাপাশি হার্টের সমস্যা ছিল। তাই হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, এনিয়ে থানায় রাত ১০টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন মুঠোফোনে সময় সংবাদকে বলেন, অতিরিক্ত যাত্রী ও পণ্য নেয়ার কারনে এমন দুর্ঘটনা ঘটলে সে বিষয়ে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ঘাট ইাজারাদারের বিরুদ্ধে। পাশাপাশি এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।