সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের স্থান নেই: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-16
মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের স্থান নেই: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় ইসরায়েলি নাগরিকদের স্থান নেই, বললেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিককে থাকতে দেওয়া হবে না। তিনি জানান, যদি কোনো ইসরায়েলি নাগরিক মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া যায়, তাহলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।

প্রধানমন্ত্রীর এ মন্তব্য আসে জোহরের ফরেস্ট সিটি এলাকায় একটি আন্তর্জাতিক প্রযুক্তি-সম্প্রদায়ে ইসরায়েলি নাগরিকদের উপস্থিতির অভিযোগের পর। বিষয়টি নিয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত করছে বলে সরকার জানিয়েছে।

মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও নেই। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুনর্ব্যক্ত করেন, এ নীতির ক্ষেত্রে সরকার কোনো ধরনের আপস করবে না।