: রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম তেজতুরী এলাকায় এক বৃদ্ধা নারীর বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী শাহানাজ আক্তার (৪৪), পিতা মৃত সিদ্দিক উল্লাহ, জানান, গত ১৫ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৪টায় তিনি তাঁর মেয়ে মরিনা আক্তারকে বাসায় রেখে কর্মস্থলে যান। তিনি ও তাঁর স্বামী এবং আগের সংসারের সন্তান সাগর (২৮) সারারাত দোকানে কাজ করেন।
অভিযোগে বলা হয়, ১৬ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৭টায় সাগর দোকান থেকে বাসায় আসে। পরে সকাল প্রায় ৮টার দিকে অভিযোগকারী বাসায় ফিরে এসে দেখেন সাগর সেখানে নেই। সন্দেহবশত তিনি বাসার আলমারি পরীক্ষা করে দেখতে পান, ব্যবসার নগদ ৬ লাখ টাকা, প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ১০ লাখ টাকা) এবং তিনটি মোবাইল ফোন (আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা) খোয়া গেছে।
অভিযোগকারীর দাবি, সকাল ৭টা থেকে ৮টার মধ্যেই সাগর এসব মালামাল নিয়ে চলে যায়। পরে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা শেষে তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
সন্ধানদাতার জন্য পুরস্কার
অভিযোগে উল্লেখিত সাগর (২৮)-এর অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে অথবা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে সহায়তা করলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।