ঝিনাইদহের কোটচাঁদপুরে ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটের অভিযোগে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা কৌশলে ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে ভুক্তভোগীদের অচেতন করার পর তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।