সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : সারাদেশ

ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় আইএইএকে প্রবেশের অনুমতি দেবে না ইরান


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-27
ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় আইএইএকে প্রবেশের অনুমতি দেবে না ইরান

ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় আইএইএকে পরিদর্শনের অনুমতি দেবে না ইরান

ইরান জানিয়েছে, সাম্প্রতিক সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদের এখনই পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। নতুন পরিদর্শন পদ্ধতি ও নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ না হওয়া পর্যন্ত এসব স্থাপনায় আইএইএর প্রবেশের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী।

ইসলামী বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো এখনো পরিদর্শনের জন্য নিরাপদ বলে বিবেচিত হচ্ছে না। সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা কীভাবে পরিদর্শন করা হবে, সে বিষয়ে একটি নির্দিষ্ট প্রটোকল তৈরি ও অনুমোদনের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়ে আইএইএর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ রয়েছে। তবে হামলায় ক্ষতিগ্রস্ত নয় এমন কিছু পরমাণু স্থাপনায় পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শন বন্ধ থাকায় ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে অনিশ্চয়তা ও উদ্বেগ অব্যাহত রয়েছে। আইএইএ ও তেহরানের মধ্যে পরিদর্শন পদ্ধতি নিয়ে মতপার্থক্যও এখনো কাটেনি।