সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

গুমে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-30
গুমে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি

গুমে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। পরে সংসদ ভবনের সামনে কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল স্পিকারের কাছে স্মারকলিপি দেয়।

কর্মসূচিতে বক্তারা গুমের অভিযোগের সুষ্ঠু ও স্বাধীন তদন্তের দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগীদের সন্ধান, ঘটনার সত্য উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে গুম প্রতিরোধ ও প্রতিকারে কার্যকর আইন প্রণয়ন, স্বাধীন তদন্তব্যবস্থা নিশ্চিত করা এবং গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, সে জন্য আইনের শাসন ও রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি গুমের ঘটনায় ভুক্তভোগী ও তাদের পরিবারের নিরাপত্তা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার দাবিও তুলে ধরা হয়।