নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।